২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ব্যাংকে ডাকাতি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ধর্মপুর শাখায় শুক্রবার রাতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 08:49 AM

Updated : 24 Aug 2022, 08:34 PM

গাইবান্ধা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ধর্মপুর শাখায় শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। সুন্দরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন, রাত ২টার দিকে ডাকাতরা টিনের চাল কেটে ব্যাংক ভবনে ঢুকে ভল্ট ভেঙ্গে নগদ ৪ লাখ ৮০ হাজার টাকা লুট করে। ব্যাংকটির ব্যবস্থাপক সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতির পর থেকে ব্যাংকের নৈশ প্রহরী আব্দুস সামাদকে পাওয়া যাচ্ছে না। আর কিছু লুট হয়েছে কি না পুলিশ তার তদন্ত করছে। ডাকাতিতে কারা জড়িত তা পুলিশ খতিয়ে দেখছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৪৪০ ঘ.