২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 10:34 AM

Updated : 24 Aug 2022, 08:30 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল মালেক (৫০) ও মালেক মিয়া (৩৫)। এরা নগরীর আগ্রাবাদ এলাকার বাসিন্দা। ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) এসএম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর সাড়ে ৫টার দিকে কামাল গেইট এলাকায় একটি মাইক্রোবাস থেকে ১১৫০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়।" তিনি জানান, কুমিল্লা থেকে মাইক্রোবাস যোগে ইকবাল নামে এক ব্যক্তি এগুলো বিক্রির উদ্দেশ্যে এনেছিল। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তানভীর আরাফাত জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এমআই/১৫১০ ঘ.