মাদারীপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে বৃহস্পতিবার গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আল-আমিন চৌকিদার (৭) মহিষেরচর পাকামসজিদ এলাকার দুবাই প্রবাসী আবদুল আলী চৌকিদারের ছেলে।
নিহতের চাচা ইকবাল হোসেন চৌকিদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে আল-আমিন তার তিন বন্ধু- এনায়েত, সাইফুল ও মেহেদীকে নিয়ে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে যায়। গোসল শেষে বন্ধুরা তাকে না পেয়ে বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন নদীতে খোঁজাখুজির এক পর্যায়ে আল-আমিনকে উদ্ধার করে।
তিনি জানান, মাদারীপুর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আল-আমিন মহিষেরচর পাকামসজিদ সংলগ্ন কওমী মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এজে/১৫৪৪ ঘ.
bdnews24