২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বৈশাখী মেলার স্টল ভাংচুর

পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত সাতক্ষীরার কালিগঞ্জে এক বৈশাখী মেলার স্টল ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2010, 02:53 PM

Updated : 24 Aug 2022, 08:28 PM

সাতক্ষীরা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত সাতক্ষীরার কালিগঞ্জে এক বৈশাখী মেলার স্টল ভাংচুর করেছে দুর্বৃত্তরা। কালীগঞ্জ উপজেলার নলতা এলাকায় নিপবনী বৈশাখী মেলার নির্মিয়মাণ স্টল বুধবার ভোরে ভাংচুর করা হয়। স্থানীয়রা জানায়, বাংলা বর্ষবরণ উপলক্ষে নলতার ভাড়াশিমলা এলাকায় পাঁচ দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করে স্থানীয় ছাত্রবন্ধু পরিষদ। ৫৭টি স্টল নিয়ে আগামী ৪ বৈশাখ (১৭ এপ্রিল) শুরু হয়ে পাঁচ দিন চলার কথা। ভাংচুরে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক শফিউর রহমান বকুল। তিনি সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রবন্ধু পরিষদের সভাপতি। পুলিশের ছত্রছায়ায় ভাংচুর করা হয় দাবি করে বকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হকের চাচাত ভাই তারিকুল ইসলাম ও তার সহযোগী দোলনের নিদের্শে অজ্ঞাত সন্ত্রাসীরা এই ভাংচুর করেছে।" তিনি জানান, পহেলা বৈশখা উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির পাশে স্থানীয় সবুজ সংঘের আয়োজনে আরেকটি মেলা আজ শুরু হয়েছে। এই মেলার আয়োজকরাই হিংসার বশবর্তী হয়ে পুলিশের উপস্থিতে ভাংচুর করেছে বলে দাবি করেন বকুল। কালিগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দীন পুলিশের উপস্থিতিতে ভাংচুরের কথা অস্বীকার করে বলেন, "এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।" ছাত্রবন্ধু পরিষদ যে মেলার আয়োজন করেছে তার কোন অনুমতি নেই বলেও জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৪১ ঘ.