ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা নববর্ষ ১৪১৭ উপলক্ষে বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
বুধবার বিকালে বঙ্গভবনে এক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি ফজলুল করীম, ডেপুটি স্পিকার শওকত আলীসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, জাতীয় অধ্যাপক, কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিকসহ সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুধবার বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রধানমন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে রাষ্ট্রপতি বৈশাখ উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে বরণ্যে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
এবারই প্রথম নববর্ষ উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনার অনুষ্ঠান হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৫০ ঘ.
bdnews24