২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চেষ্টা চলছে, ধৈর্য ধরুন'

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎ সঙ্কট সমাধানে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একটু ধৈর্য ধরতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2010, 06:12 AM

Updated : 24 Aug 2022, 08:28 PM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎ সঙ্কট সমাধানে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একটু ধৈর্য ধরতে হবে। বাংলা নববর্ষ উপলক্ষে বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর প্রতি তিনি আহবান জানান। শেখ হাসিনা বলেন, "বিদ্যুৎ সঙ্কট সমাধানে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একটু ধৈর্য ধরতে হবে। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে। ঘরে-বাইরে বিদ্যুৎ ব্যবহারে আপনারা মিতব্যয়ী হউন।" বিদ্যুৎ সঙ্কট সমাধানে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, "আমি জানি, দেশের মানুষের কষ্ট হচ্ছে। সঙ্কট সমাধানে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। নানা ব্যবস্থা নিয়েছি।" প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন হলে দুই-আড়াই বছরের মধ্যে এ সমস্যা সমাধান হবে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে বাংলা নববর্ষের বিভিন্ন অনুষ্ঠান স