রংপুর, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে টর্নেডোয় এক পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছে। ধসে পড়েছে কয়েক হাজার কাঁচা ও আধা পাকা বাড়ি। আহতও হয়েছে অনেকে।
মঙ্গলবার মধ্য রাতে রংপুরের ওপর দিয়ে এ টর্নেডো বয়ে যায়। তার ছিড়ে ও খুঁটি উপড়ে প্রায় গোটা জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ৭৫ কিলোমিটার।
রংপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের একটি ভবন ধসে সহকারী উপপরিদর্শক আমির হোসেন নিহত হন বলে জানিয়েছেন কেন্দ্রের কমান্ডেন্ট সালেহ মোহাম্মদ তানভীর। ভবন ধসে আহত হন আরো সাত পুলিশ কর্মকর্তা।
এছাড়া কাউনিয়া উপজেলায় আহসান হাবিব (৩৫) ও মজা মিয়া (৪১) এবং মিঠাপুকুর উপজেলায় আব্দুস সালাম (৩২) নামে তিনজন গাছ চাপা পড়ে মারা যায় বলে হাসপাতাল কর্মকর্তারা জানান।
কমান্ডেন্ট তানভীর সাংবাদিকদের বলেন, টর্নেডোয় একটি আধাপাকা ব্যারাক স
bdnews24