ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে মঙ্গলবার ছুরিকাঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন। নওগাঁয় সোমবার রাতে খুন হয়েছেন এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। নেত্রকোনায় লাঠির আঘাতে নিহত হয়েছেন এক ইউনিয়ন পরিষদ সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-
নারায়ণগঞ্জ: সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকায় মঙ্গলবার ছুরিকাঘাতে মোখলেসুর রহমান (৪০) নামের এক দিনমজুরকে খুন করেছে দুর্বৃত্তরা।
মোখলেসের বাড়ি বগুড়া জেলায়। থাকতেন ফতুল্লার পিলকুনি এলাকার মাসুম মিয়ার ভাড়া বাড়িতে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, মোখলেস রামারবাগ এলাকার ঠিকাদার বল্লার বিভিন্ন কাজে নিয়মিত দিনমজুর খাটতেন।
সোমবার পারিশ্রমিক নিয়ে বল্লার সঙ্গে বিরোধের জেরে মোখলেস তার অধীনে আর কাজ না করার কথা জানান। কিন্তু মঙ্গলবার সকালে বল্লার লোকজন তাকে আবার কাজে নিয়ে যায়।
সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে দুর্বৃত্তরা পেটে ছুরিকাঘাত করে ফেরে রাখে। নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার বলেন, এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় একটি মামলা হয়েছে। কাউকে গ্রেপ্তার করা যায়নি।
নওগাঁ: আত্রাই উপজেলার সাহেবগঞ্জ বাজারের বসুন্ধরা এলাকায় সোমবার রাতে খুন হয়েছেন উপজেলা শিক্ষা অফিসে অবসরপ্রাপ্ত এমএলএসএস আফছার আলী। স
bdnews24