টাঙ্গাইল, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইলে বাস খাদে পড়ে চালকসহ ছয়জন মারা গেছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
হতাহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
টাঙ্গাইলের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী হানিফ পরিবহেনর একটি বাস একটি ট্রাককে পাশ দিতে গিয়ে উল্টে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিনজন এবং টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়ার পর আরো তিনজন মারা যায়।
এসপি জানান, আহতদের মধ্যে ১৪ জনকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৮ ঘ.
bdnews24