ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য আঞ্চলিক পরিষদ অসাংবিধানিক বলে হাইকোর্টের দেওয়া রায় ইতিবাচক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী।
রায়ের পর মঙ্গলবার বিকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "উচ্চতর আদালতের এই রায়ের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের অখণ্ডতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।"
সালাহউদ্দিন বলেন, "আওয়ামী লীগ যে শান্তি চুক্তি করেছিলো তা বর্তমান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। ওই চুক্তির অধীনে পার্বত্য আঞ্চলিক পরিষদ গঠন হয়।
"ওই চুক্তিটি দেশে বিভাজনের রাজনীতির বীজ বপন করে
bdnews24