২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় 'চরমপন্থি' নেতা গ্রেপ্তার

জেলার আত্রাই রেলস্টেশন এলাকা থেকে সোমবার দুপুরে এক 'চরমপন্থি' নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 04:29 PM

Updated : 24 Aug 2022, 08:24 PM

নওগাঁ, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার আত্রাই রেলস্টেশন এলাকা থেকে সোমবার দুপুরে এক 'চরমপন্থি' নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আল মামুন (৩৫) নামের ওই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) নেতা বলে জানিয়েছেন আত্রাই থানার ওসি মোয়াজ্জেম হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে আত্রাই রেলস্টেশন সংলগ্ন মাছ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তালিকাভুক্ত এই নেতা দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। ২০০৬ সালের ২২ মে রাণীনগর থানায় দায়ের করা বাঁশবাড়িয়া গ্রামের আরিফ হোসেন হত্যা মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে আদালতে পাঠানো হয় বলে পুলিশ কর্মকর্তা জানান। আল মামুন আত্রাই উপজেলার ভর তেঁতুলিয়া গ্রামের ছবেদ আলীর ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০ ঘ.