২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সংঘর্ষে নিহত ১

জমি নিয়ে বিরোধর জের ধরে সংঘর্ষে গাজীপুরে একজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 01:12 PM

Updated : 24 Aug 2022, 08:22 PM

গাজীপুর,এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধর জের ধরে সংঘর্ষে গাজীপুরে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো সাত জন। সদর উপজেলার সারদাগঞ্জের ভূইয়াপাড় এলাকায় রোববার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম- আব্দুল করিম (৭০)। আহতরা হলেন- নিহতের স্ত্রী তারা বানু (৬০), ছেলে আবু বকর (৩৫), আলী হোসেন (৪০), মনির হোসেন (২৮), জাকির হোসেন (২২), তারা মিয়া (৩৪) ও আনোয়ার হোসেন (৩৮)। তাদের কোণাবাড়ি এলাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে দুপুরে এলাকাবাসী কাশিমপুর-শ্রীপুর সড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভূইয়াপাড় এলাকায় ১১ শতাংশ জমি নিয়ে আব্দুল মালেক কাজীর সঙ্গে আব্দুল করিমের আগে থেকেই বিরোধ চলে আসছিল। রোববার সকালে মালেকের ছেলে আলমগীর দেশি অস্ত্রসহ ১০-১৫ জন যুবক নিয়ে ওই জমি দখল করতে যান। এ সময় তারা করিমের বাড়িতে হামলা চালায়। বাধা দিতে গেলে তাদের লাঠির আঘাতে করিম ঘটনাস্থলেই মারা যান। এসআই মাজহারুল জানান, ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে এবং কাশিমপুর-শ্রীপুর সড়ক দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুনের ঘটনায় জড়িত সন্দেহে আবুল কাসেম (৩০) ও রুহুল আমিন (২৭) নামে দুই যুবককে আটক করা হয়েছে বলে এসআই জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯০৫ ঘ.