২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করফাঁকি মামলা বাতিলে হাইকোর্টে যাবেন বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আয়কর ফাঁকি মামলা বাতিলে হাইকোর্টে যাবেন তার আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 01:09 PM

Updated : 24 Aug 2022, 08:22 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আয়কর ফাঁকি মামলা বাতিলে হাইকোর্টে যাবেন তার আইনজীবীরা। রোববার অভিযোগ গঠনের নির্ধারিত দিনে বাবরের আইনজীবীরা মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে যাবেন বলে আদালতে সময় চান। এদিন এ মামলায় বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠনও হয়নি। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নাসির উদ্দিন মাহমুদ আইনজীবীদের ওই আবেদন মঞ্জুর করে আগামি ২৫ মে অভিযোগ গঠনের জন্য আবারো তারিখ রাখেন। এসময় বাবরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত ১৪ ফেব্র"য়ারি জাতীয় রাজস্ব বোর্ডের কোম্পানিজ সার্কেল ৯, কর অঞ্চল ৩-এর উপ কর কমিশনার সৈয়দ জাকির হোসেন এ মামলা করেন। গত ১১ মার্চ মামলাটির অভিযোগ গঠনের দিনে বাবরের নতুন আইনজীবী শরফুদ্দিন আহমেদ খান মুকুল অভিযোগ গঠনের শুনানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র হাতে পাননি বলে সময় চান। একই বিচারক ওই আবেদন মঞ্জুর করে ১১ এপ্রিল অভিযোগ গঠনের নতুন তারিখ নির্ধারণ করেন। গত ২ মার্চ ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম বসিরউল্লাহ ৫ নম্বর বিশেষ জজ আদালতে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করে মামলার নথি এ আদালতে পাঠান। গত ১৪ ফেব্র"য়ারি করা মামলার আবেদনে বলা হয়, গত ১৯৯৯-২০০০ করবর্ষ থেকে ২০০৮-০৯ করবর্ষ পর্যন্ত মাষ্টার ইলেকট্রনিক্্র ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক হিসাবে বাবর আয়কর বিবরণীতে আট কোটি ছয় লাখ ৮০ হাজার একশ ২২ টাকার সম্পদের তথ্য গোপন করে ওই টাকার আয়কর ফাঁকি দেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র বিশেষ জজ এ এন এম বসিরউল্লাহ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। "বাবর কারাগারে রয়েছেন"