নড়াইল, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলন্ত বাসে উঠতে গিয়ে নিহত হয়েছেন ওই বাসেরই এক হেলপার।
নড়াইল-নওয়াপাড়া সড়কে রোববার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নড়াইল সদর থানার উপ-পরিদশক (এসআই) আব্দুস সালাম।
নিহতের নাম মোহাম্মদ রাজু (২৫)। তিনি গোবরা গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নওয়াপাড়া থেকে নড়াইলগামী একটি যাত্রীবাহী বাস সকাল ১০টার দিকে গোবরা সেতুর কাছে পৌঁছলে রাজু সেখানে নামেন। এরপর বাস ছাড়লে রাজু দৌড়ে বাসে উঠতে গেলে পা পিছলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৪০ ঘ.
bdnews24