২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ব্যবসায়ী খুন

কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে জবাই করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 05:08 AM

Updated : 24 Aug 2022, 08:23 PM

কুষ্টিয়া, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে জবাই করা হয়। নিহতের নাম সবুজ হোসেন (৩০)। কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের সবুজ বালুর ব্যবসা করতেন। কুষ্টিয়া সদর থানার ওসি মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, শনিবার রাত ৮টার দিকে আমলাপাড়া এলাকার একটি কলাবাগানের ভেতরে সবুজের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। "অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করেছে, তার হাত-পা-ও বাঁধা ছিলো", বলেন তিনি। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, ব্যবসা সংক্রান্ত বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.