ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'দরপত্র সন্ত্রাসের' ঘটনাগুলোর জন্য দর আহ্বানকারী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোকেও দায়ী করলেন পুলিশপ্রধান নূর মোহাম্মদ।
তবে এক্ষেত্রে নিজের বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক ও কৈফিয়ত তলবের বাইরে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তা জানাতে পারেননি তিনি।
পুলিশপ্রধান জানান, যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে পহেলা বৈশাখে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার থাকবে।
স্কুল এবং কলেজ নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিটি জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও নূর মোহাম্মদ জানান।
পুলিশ সদর দপ্তরে শনিবার র্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন নূর মোহাম্মদ। এর পর একটি সংবাদ সম্মেলন করেন তিনি।
দরপত্র জমা দেওয়া নিয়ে গত বৃহস্পতিবার পঞ্চগড়ে সরকার সমর্থক দুই পক্ষের সংঘর্ষে নিহত হন এক ছাত্রলীগ নেতা। একইদিন দিনাজপুরে ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষের মারামারি হয়। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর দরপত্র নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে বেশ কয়েকটি স্থানে সংঘর্ষ হয়।
পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদ প্রধান বলেন, "এ সব নিয়ন্ত্রণ পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এর আগে বহুবার বিভিন্ন পর্যায়ে এ নিয়ে কথা হয়েছে। বলা হয়েছে টেন্ডার বাক্স জেলা প্রশাসক, পুলিশ সুপার কার্যালয় অথবা স্থানীয় থানায় রাখার জন্য। কিন্তু যারা টেন্ডার ডাকবেন তারা ব্যবস্থা না নিলে করার কিছু নেই।"
এ ক্ষেত্রে পুলিশ কী করছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "টেন্ডার নিয়ে স্থানীয়ভাবে বিষয়টি কোন দিকে যাচ্ছে, সে বিষয়ে লক্ষ্য রাখার দায়িত্ব পুলিশের। এ ক্ষেত্রে কেউ গাফিলতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
সংঘটিত বিভিন্ন ঘটনার ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে- জানতে চাওয়া হলে নূর মোহাম্মদ বলেন, অনেককেই কৈফিয়ত তলব করে ঘটনার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে, অনেককে সর্তক করে দেওয়া হয়েছে। কোনো কোনো ইউনিটকে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে।
কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে- প্রশ্ন করা হলে তিনি বলেন, "তা খোঁজ নিয়ে বলতে হবে।"
বর্ষবরণের নিরাপত্তা
বাংলা নববর্ষ বরণের উৎসব নির্বিঘ
bdnews24