২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে মৃত্যু দাদিরও

বিদ্যুৎস্পৃষ্ট নাতি সোহাগকে বাঁচাতে গিয়েছিলেন দাদি শহর বানু, তবে বাঁচেননি কেউই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 06:38 AM

Updated : 24 Aug 2022, 08:21 PM

চাঁদপুর, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎস্পৃষ্ট নাতি সোহাগকে বাঁচাতে গিয়েছিলেন দাদি শহর বানু, তবে বাঁচেননি কেউই। শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় একটি বাড়িতে দাদি-নাতির এ মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয় দমকলকর্মী অঞ্জন চন্দ্র মজুমদার। তিনি বলেন, আমিন রোডের ওই বাড়িতে গিয়ে নাতি সোহাগ (২৪) এবং দাদি শহর বানু (৬৫) কে মৃত অবস্থায় পাওয়া যায়। বাড়ির বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে অঞ্জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে পাঁচতলা ভবনের তৃতীয় তলায় নিজের বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন সোহাগ। ওই সময় পাশে থাকা দাদি তাকে বাঁচাতে জড়িয়ে ধরেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। সোহাগ চাঁদপুর সরকারি কলেজে