গাজীপুর, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শুক্রবার ট্রেনে কাটা পড়া অজ্ঞাতপরিচয় এক মহিলা ও শিশুর লাশ উদ্ধার হয়েছে।
নিহত মহিলার (৩০) কালো-সাদা ছাপার সালোয়ার-কামিজ এবং শিশুর (৫) লাল সালোয়ার ও লাল-সাদা ছাপার কামিজ পরনে ছিলো।
টঙ্গী জিআরপি ফাঁড়ির উপপরিদর্শক আলী আকবর সাংবাদিকদের বলেন, সকাল ৯টার দিকে ভান্নারা রেল ক্রসিংয়ের পূর্ব পাশে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, নিহতরা সম্পর্কে মা-মেয়ে।
তিনি জানান, বিকাল ৫টার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ভান্নারা রেল ক্রসিংয়ের গেটম্যান মনির হোসেন বলেন, তারা দুজন রেললাইন দিয়ে পূর্ব দিকে হাঁটছিলো। বিপরীত দিক থেকে আসা ট্রেনের কথা চিৎকার করে বললেও তারা সরেনি। মনে হচ্ছিলো, শিশুটিকে নিয়ে মহিলা আত্মহত্যা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/২০২১ ঘ.
bdnews24