চট্টগ্রাম, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আওয়ামী লীগের এক নেত্রীর করা মানহানির মামলা ভিত্তিহীন বলে দাবি করেছেন ২৪ জন ওয়ার্ড কাউন্সিলর।
বৃহস্পতিবার বিকালে সিটি করপোরেশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে করপোরেশনের ওই ওয়ার্ড কাউন্সিলররা এ দাবি করেন।
সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে মেয়রের সংবাদ সম্মেলন বলে সাংবাদিকদের ডেকে নেওয়ার পর এতে বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলররা।
সংবাদ সম্মেলনের সময় সিটি মেয়র নিজ কক্ষে উপস্থিত ছিলেন।
মেয়রের দল আওয়ামী লীগের বায়েজীদ থানার মহিলা বিষয়ক সম্পাদিকা ফেরদৌস বেগম মুন্নী বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের মহানগর হাকিম আদালতে। তিনি জালালাবাদ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলরও।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ৩৮ জন কাউন্সিলরের নাম দেওয়া হলেও এতে উপস্থিত ছিলেন ২৪ জন।
এদের মধ্যে উল্লেখ্যযোগ্যরা হলেন
bdnews24