২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি

জঙ্গি হামলা চালিয়ে সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 02:15 PM

Updated : 24 Aug 2022, 08:15 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জঙ্গি হামলা চালিয়ে সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। সংসদ সচিবালয়ের নিরাপত্তা কর্মকর্তারা জানান, নিজেকে মোহসিন পরিচয় দিয়ে সন্দেহভাজন এক মুসলিম জঙ্গি সংসদ সচিবালয়ে চিঠি পাঠিয়ে এ হুমকি দিয়েছে। একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই চিঠিতে লেখা রয়েছে: মরলে শহীদ, বাঁচলে গাজী।" চিঠির বিস্তারিত আর কিছু তিনি জানাতে চাননি। একজন উর্ধতন নিরাপত্তা কর্মকর্তা এ বিষয়ে বলেন, "আমরা চিঠিটি পরীক্ষা করে দেখছি। আমরা এই মুহূর্তে এটি প্রকাশ করতে চাই না।" এ ব্যাপারে স্পিকার আবদুল হামিদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাই আছে। এরপরও যদি উড়িয়ে দেয় তাহলে উড়িয়া যাইবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২০০৩ ঘ.