ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগুনে পুড়ে গেছে রাজধানীর মিরপুরের একটি বস্তির শতাধিক ঘর। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দমকল বাহিনী।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে মিরপুরে রূপনগর এলাকার আরামবাগ বস্তিতে আগুন লাগে।
বিকাল ৫টার মধ্যেই আগুন নেভানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ফায়ার সার্ভিস এর ঢাকা অঞ্চলের উপ-পরিচালক আবদুর রশিদ।
তিনি বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে তারা ধারণা করছেন।
বাশ ও বেড়ার তৈরি হওয়ায় বস্তির ঘরগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে দমকল কর্মকর্তা মনে করেন।
ক্ষয়-ক্ষতির পরিমানও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/সিআর/এমএসবি/১৭৪৫ ঘ.
bdnews24