২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদুৎ কেন্দ্রে আগুন, একটি ইউনিট বন্ধ

নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সোমবার দুপুরে আগুন লাগায় কেন্দ্রের ২১০ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 02:15 PM

Updated : 24 Aug 2022, 08:11 PM

নরসিংদী, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সোমবার দুপুরে আগুন লাগায় কেন্দ্রের ২১০ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। আগে থেকে ত্র"টির কারণে দুটি ইউনিট বন্ধ রয়েছে। ৯৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই কেন্দ্রটিতে উৎপাদন হচ্ছিল ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বলছেন, আজ (সোমবার) আরেকটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রটি থেকে পাওয়া যাবে ৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ। ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী তমাল চক্রবর্তী সাংবাদিকদের জানান, দুপুর ২টার দিকে হঠাৎ ২১০ মেগাওয়াট ক্ষমতার ৬ নম্বর ইউনিটের গ্রিডের একটি তার ছিড়ে আগুন ধরে যায়। পরে পলাশ দমকল বাহিনীর একটি দল এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে আহত হয়েছেন কেন্দ্রের নিরাপত্তা প্রহরী সোলাইমান (৩০)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে ৩২০ কেভি সাবস্টেশন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানাতে পারেননি প্রধান প্রকৌশলী। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতের মধ্যে ক্ষতিগ্রস্ত ইউনিটে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতে পারে। এছাড়া ২১০ মেগাওয়াটের চার নম্বর ইউনিট এবং ৫৫ মেগাওয়াটের দুই নম্বর ইউনিটে মেরামত কাজ চলছে। এই কেন্দ্রের ছয়টি ইউনিটের মধ্যে ওই দুটি ইউনিট ত্র"টির কারণে বন্ধ রয়েছে। বাকি তিনটি ইউনিটের মধ্যে দুটির উৎপাদন ক্ষমতা ২১০ মেগাওয়াট করে এবং একটির ক্ষমতা ৫৫ মেগাওয়াট। বিদ্যুৎ কেন্দ্রটির ছয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ৯৫০ মেগাওয়াট হলেও বর্তমানে উৎপাদন হয় ৮৪৫ মেগাওয়াট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০০৯ ঘ.