২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পেট্রোল পাম্পে ডাকাতি

সাভারের আশুলিয়ায় রোববার সকালে একটি পেট্রোল পাম্পে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 04:47 PM

Updated : 24 Aug 2022, 08:09 PM

সাভার, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় রোববার সকালে একটি পেট্রোল পাম্পে ডাকাতি হয়েছে। ডাকাতরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের 'মের্সাস সালাম ফিলিং স্টেশন' থেকে নগদ তিন লাখ ৭৩ হাজার টাকা ও মুল্যবান মালামাল নিয়ে যায় বলে জানান আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম । তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে তিন যুবক গাড়িতে তেল নেওয়ার জন্য ফিলিং স্টেশনে আসে। পরে তারা টয়লেট ব্যবহারের কথা বলে স্টেশনের ভেতর ঢুকে ক্যাশিয়ার ও গার্ডদের বেঁধে রেখে ডাকাতি করে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২২৭ ঘ.