ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
রোববার দুুপুরে উপজেলার কোড্ডা গ্রামে এই সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে বলে জানিয়েছেন সদর থানার ওসি হামিদুল ইসলাম।
আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তার নাম মো. মারুফ মিয়া (২৬)।
বাকিদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি হামিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোড্ডা গ্রামের আসাদ মিয়ার সঙ্গে প্রতিবেশি ভূঁইয়া বাড়ির লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
এর জের ধরে আজ (রোববার) দুপরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় তিনটি হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩ রাউন্ড কাঁদানে গ্যাস শেল ও ১৮ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
ওসি জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এলাকায় উওেজনা বিরাজ করায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২১ ঘ.
bdnews24