কুড়িগ্রাম, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্যুতের দাবিতে কুড়িগ্রাম সদর উপজেলায় বিক্ষুব্ধ গ্রাহকরা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
শনিবার সকাল ১০টার দিকে কয়েকশ' বিদ্যুৎ গ্রাহক কাঁঠালবাড়ি বাজার এলাকায় রংপুর-কুড়িগ্রাম সড়ক অবরোধ করে।
সড়ক দিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা পল্লী বিদ্যুতের তিন কর্মীকে আটকে রাখে। পরে তাদের উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে অনির্দিষ্টকাল সড়ক অবরোধ কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে।
পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা জানান, চাহিদার তুলনায় কম পাওয়ায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অবরোধ চলার সময় সড়কের দু'পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
এ সময় কুড়িগ্রাম থেকে আসা পল্ল
bdnews24