ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগকে বিলুপ্ত করলেও দলটির নেতারা তার নাম নিয়ে 'ফায়দা লুটছে'।
শনিবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।
সারাদেশে সাংবাদিক নির্যাতন হচ্ছে দাবি করে এর প্রতিবাদে এ সমাবেশ ডাকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
সমাবেশে বিরোধী দল বিএনপি সমর্থক সাংবাদিকরাসহ বিরোধী দল সমর্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও যোগ দেন।
খন্দকার মাহবুব সাংবাদিক নির্যাতনের ঘটনায় প্রতিবাদের পরিবর্তে 'প্রতিঘাত' করার আহ্বান জানান।
ক্ষমতাসীন আওয়ামী লীগকে 'ফ্যাসিবাদী ও নির্যাতনকারী' দল উল্লেখ করে তিনি বলেন, "বঙ্গবন্ধু নিজ হাতেই আওয়ামী লীগের কবর দিয়েছিলেন। 'চাটার দলে'র কারণে তিনি নিজেই এ দলের বিলুপ্তি ঘটিয়ে বাকশাল গঠন করেছিলেন। এখন যারা আওয়ামী লীগ করেন, তারা বঙ্গবন্ধুর লাশ বিক্রি করে ফায়দা লুটছেন।"
বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ পাঁচ পাতার একটি ঘোষণাপত্র উপস্থাপন করেন। ঘোষণাপত্রটি কণ্ঠভোটে সর্বসম্মতভাবে গৃহীত হয়।
সমাবেশে সাংবাদিকদের ওপর হামলা-মামলা, হুমকি ও নির্যাতন বন্ধ, নির্যাতনকারীদের গ্রেপ্তার ও বিচার এবং সব গণমাধ্যমে সপ্তম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে আগামী ১৫ জুন পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যে দাবি না মানা হলে ১৬ জুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
খন্দকার মাহবুব বলেন, "যেখানেই আইনের শাসন ও মানবাধিকার লঙ্ঘন হবে, সেখানেই আমাদের থাকতে হবে। শুধু প্রতিরোধ নয়, প্রতিঘাত করতে হবে। প্রতিটি জেলায় পৃথক কমিটি করে ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তা দেওয়া হবে। নিু আদালতে সুবিচার না পেলে উচ্চ আদালত রয়েছে, সেখানেও সবাইকে সহায়তা দেওয়া হবে।"
ঘোষণাপত্রে সাংবাদিক নির্যাতন ও হুমকি বন্ধ, হয়রানিমূলক মামলা প্রত্যাহার, নির্যাতনে নিহত সাংবাদিক পরিবারকে ক্ষতিপূরণ, হত্যা মামলার বিচার ও নির্যাতনকারীদের গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করার দাবি জানান শওকত মাহমুদ।
তিনি রাষ্ট্রীয় স
bdnews24