২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমঝোতা: রাজশাহী-চাঁপাই বাস রোববার থেকে চলবে

দুই জেলার শ্রমিক নেতাদের মধ্যে সমঝোতা হওয়ায় চারদিন পর রোববার থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2010, 07:13 AM

Updated : 24 Aug 2022, 08:08 PM

চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই জেলার শ্রমিক নেতাদের মধ্যে সমঝোতা হওয়ায় চারদিন পর রোববার থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল শুরু হচ্ছে। শনিবার রাজশাহীতে দুই পক্ষের বৈঠক হয়। এতে বাস মালিক সংগঠনের নেতারাও ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সেন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের বিরোধ নিষ্পত্তির জন্য পুলিশের মধ্যস্থতায় রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার জাহাঙ্গীর আলম মাতব্বরের কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে রোববার থেকে বাস চলাচলের বিষয়ে মতৈক্য হয় বলে জানান তিনি। রাজশাহী বাস টার্মিনালে চাঁপাইনবাবগঞ্জের পরিবহন শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়ন গত বুধবার ওই রুটে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। বৈঠকে দুই জেলার শ্রমিকরা সংঘাতের জন্য দুঃখ প্রকাশ করে বলে আমিনুল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৫ ঘ.