সিলেট, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিদুৎ কেন্দ্র উদ্বোধনের জন্য শনিবার সিলেট আসছেন।
বারাকাতুল্লাহ ইলেকট্রো ডায়নামিকস লিমিটেড (বিইডিএল) নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান সিলেটের ফেঞ্চুগঞ্জে ৫১ মেগাওয়াটের এই বিদুৎ কেন্দ্র নির্মাণ করেছে।
সকাল ১১টায় তার ফেঞ্চুগঞ্জ পৌঁছে সেখানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বলে জানান বিইডিএল'র চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিইডিএল থেকে ইতোমধ্যে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। প্রতিদিন এ কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৫১ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।
ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর তীরে ২০০৭ সালের ২৬ জুন ১৩০ জন মিলে প্রতিষ্ঠা করেন বারাকাতুল্ল
bdnews24