ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী এলাকায় শুক্রবার একটি ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম নার্গিস আক্তার (১৪)। তার বাড়ি পটুয়াখালী জেলায়।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নার্গিস সকাল ১১টার দিকে দক্ষিণ ধনিয়ার ৪১৭ নম্বর নির্মাণাধীন বাড়ির ৪ তলার ছাদে কাপড় শুকাতে যায়। কিছুক্ষণ পর অসাবধানতাবশত পা পিছলে সেখান থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়।
দুপুর দেড়টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
গৃহকর্তা ইউনুস মিয়া জানান, নার্গিস পাঁচ মাস আগে গৃহকর্মী হিসেবে পটুয়াখালী থেকে ঢাকায় তার বাড়িতে কাজ করতে আসে।
এ ঘটনায় কদমতলী থানায় একটি অমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/২০০৭ ঘ.
bdnews24