২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সংসদ সদস্য গনি কারাগারে

প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য আত্মসমর্পণের পর কারাগারে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2010, 09:08 AM

Updated : 24 Aug 2022, 08:07 PM

মেহেরপুর, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য আত্মসমর্পণের পর কারাগারে গেছেন। বিএনপি নেতা গণি বৃহস্পতিবার খুলনার বিভাগীয় দ্রুতবিচার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৯ এপ্রিল গাংনী উপজেলা শহরের বাজারপাড়ার সিরাজুল ইসলাম চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে গনির বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গনির অনুপস্থিতিতেই ২০০৮ সালের ১০ নভেম্বর রায় দেয় আদালত। রায়ে মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক এ সংসদ সদস্যের ৭ বছর সাজার আদেশ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.