ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছে।
শুক্রবার সকালে দরিয়া দৌলত ও সোনারামপুরের বাসিন্দাদের মধ্যে এ সংঘাত বাঁধে বলে বাঞ্ছারামপুর থানার ওসি মো. আলাউদ্দিন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব শত্র"তার জের ধরেই ওই সংঘাত বাঁধে। দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৫ ঘ.
bdnews24