ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এতে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুর ১২টায় পল্টনের দলীয় কার্যালয়ে এক প্রেস বিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে জানানো হবে।
রাত সাড়ে ৮টায় এ বৈঠক শুরু হয়ে তা শেষ হয় ১১টায়।
মারুফ কামাল খান এর আগে জানিয়েছিলেন, বৈঠকে সাংগঠনিক বিষয়সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিঞা, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন কাদের চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/এইচএ/২৩২৩ ঘ.
bdnews24