২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যাকাণ্ডের তথ্য যাচাইয়ে শাহ আলমকে জিজ্ঞাসাবাদ হতে পারে

পুরান ঢাকার ওয়ার্ড কমিশনার আহমেদ হোসেন হত্যাকাণ্ডের তথ্য যাচাই-বাছাইয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে (শাহ আলম) জিজ্ঞাসাবাদ করতে পারে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 04:51 PM

Updated : 24 Aug 2022, 08:04 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার ওয়ার্ড কমিশনার আহমেদ হোসেন হত্যাকাণ্ডের তথ্য যাচাই-বাছাইয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে (শাহ আলম) জিজ্ঞাসাবাদ করতে পারে গোয়েন্দা পুলিশ। তবে তাকে কবে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার জানান, আহমেদ হোসেন হত্যাকাণ্ডের মামলার তদন্ত করতে গিয়ে অনেকের নাম এসেছে। এদের মধ্যে জমি ব্যবসায়ীও রয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "যাদের নাম এসেছে তাদের মধ্যে শাহ আলমও আছেন।" "তদন্তের প্রয়োজনে তথ্য যাচাই-বাছাই করতে অন্যদের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে," জানিয়ে অতিরিক্ত উপ কমিশনার বলেন, "তবে তাকে কবে জিজ্ঞাসাবাদ করা হবে সে ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।" বসুন্ধরা গ্রুপের তথ্য ও জনসংযোগ বিভাগের উপদেষ্টা মো. আবু তৈয়ব এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ হত্যাকাণ্ডের সঙ্গে শাহ আলমের সংশ্লিষ্টতার কোনো প্রশ্নই আসে না।" "নিহত ব্যক্তির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই," জানিয়ে তৈয়ব বলেন, "এ ধরণের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, পক্ষপাতমূলক