২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিপূরণ চেয়ে স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে মামলা মাহমুদুরের

ফ্রাঙ্কফুর্ট যেতে বাধা দেওয়ায় আর্থিক ক্ষতি হয়েছে- এ দাবি করে ৪২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা মাহমুদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 05:58 AM

Updated : 24 Aug 2022, 08:05 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রাঙ্কফুর্ট যেতে বাধা দেওয়ায় আর্থিক ক্ষতি হয়েছে- এ দাবি করে ৪২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা মাহমুদুর রহমান। আর্টিজান সিরামিকসের ভাইস চেয়ারম্যান হিসেবে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে বৃহস্পতিবার এ মামলা করেন তিনি। বিচারক ইমরুল কায়েস আগামী ১৫ এপ্রিল মামলাটিতে কোর্ট ফি (মামলার সমর্থনে সরকারি রাজস্ব) জমা দেওয়ার জন্য তারিখ ধার্য করেছেন। মাহমুদুর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সচিব আব্দুস সোবহান শিকদারের পাশাপাশি শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের বিশেষ শাখার ওসি আজিজুর রহমানকেও বিবাদি করেছেন। আমার দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর বলেন, গত ৯ ফেব্র"য়ারি ফ্রাঙ্কফুর্ট বাণিজ্য মেলায় অংশ নিতে যাওয়ার সময় বেআইনিভাবে তাকে বাধা দেওয়া হয়। মামলার আর্জিতে তিনি বলেন, বৈধ ভিসা থাকা সত্ত্বেও বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। ওই বাণিজ্য মেলায় অংশ নিতে না পারায় বাদির আর্থিক ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রীর ছেলে সজিব আহমেদ ওয়াজেদকে নিয়ে আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পর মাহমুদুরের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ডজন খানেক মামলা হয়। এ সময়েই বিদেশ যেতে বাধা পান তিনি। পরে অবশ্য উচ্চ আদালত তাকে বিদেশ যেতে বাধা না দিতে সরকারের প্রতি নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এমআই/১১৪৫ ঘ.