গাজীপুর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উৎপাদন মজুরি কমানোর প্রতিবাদে এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে দুটি পোশাক কারখানায় শ্রমিকরা ভাংচুর এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
মঙ্গলবার সকালে সদর জেলার ভোগড়া এলাকার ম্যান ট্রাস্ট নামের একটি পোশাক কারখানায় উৎপাদন মজুরি কমানোর প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করে।
দক্ষিণ পানিশাইল এলাকার ইউনিক নামের কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে।
গাজীপুরের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (শিল্পাঞ্চল) মো. মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ম্যান ট্রাস্ট এর শ্রমিকরা সকাল থেকেই কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা কারখানায় ইট পাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাংচুর করে। পরে ঢাকা
bdnews24