গোপালগঞ্জ, মার্চ ৩০(বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- গোপালগঞ্জে একটি কারখানা থেকে ভেজাল বীজ, সার ও কীটনাশক আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় এই অভিযানের সময় গ্রেপ্তার করা হয়েছে কারখানার এক কর্মচারীকে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভ্রাম্যমাণ আদালত শহরের বঙ্গবন্ধু সড়কের একটি বীজের দোকানে অভিযান চালিয়ে ৪০ বস্তা ভেজাল ভারতীয় পাট বীজ, কীটনাশক ও দস্তা সার আটক করে।
এ সময় কারখানার মালিক দুলাল সরকার পালিয়ে যায়। গ্রেপ্তার করা হয় কর্মচারী মো. মানিককে (২৬)।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১১৫ ঘ.
bdnews24