নাটোর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কৃষি ভূর্তকির বিনামূল্যের আবেদন ফরম বিক্রি করাকে কেন্দ্র করে নাটোরের সিংড়া উপজেলায় জামায়াত ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চৌগ্রামে এই সংঘর্ষে আওয়ামী লীগ নেতা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ব্যাংক কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
সিংড়া থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, চৌগ্রাম কৃষি উন্নয়ন ব্যাংকে কৃষি ভূর্তকির হিসাব (একাউন্ট) খোলার কাজ চলছিল। দুপুর ১টার দিকে কিছু যুবক ব্যাংক থেকে সরবরাহ করা বিনামূল্যের আবেদন ফরম ৫০ থেকে ১০০টাকায় বিক্রি করতে শুরু করে।
এ নিয়ে এক পর্যায়ে জামায়াত সমর্থিত স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিনের পক্ষের কৃষকদের সঙ্গে আওয়ামী লীগ নেতা কর্মীদের সংঘর্ষ বেধে যায়।
এ সময় কিছু যুবক ব্যাংকে ঢুকে শাখা ব্যবস্থাপক এস এম মতিউর রহমান, কর্মকর্তা জমসেদ আলী ও এক নিরাপত্তা কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন ঘটনাস্থলে এলে আওয়ামী লীগ সমর্থকরা তাকে ও তার ভাগ্নে রশিদকে মারধর করে।
এরপর দুপুর দেড়টার দিকে চেয়ারম্যান সমর্থকরা লাঠিসোটা নিয়ে চৌগ্রাম কলেজ মাঠে অবস্থারত আওয়ামী লীগ কর্মী আবুল হোসেন মোল্লা (৬০), জয়নাল আবেদীন (৩২), আমজাদ হোসেন (৫০) ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেনকে মারধর করে।
আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন আবুল হোসেন মোল্লা সাংবাদিকদের কাছে দাবি করেন, চেয়ারম্যান তার দলীয় লোকজনদের নিয়ে ভূর্তকির তালিকা তৈরি করে ব্যাংকে পাঠিয়েছেন। এর প্রতিবাদ করায় হামলা চালিয়ে তাদের হত্যার চেষ্টা করেছে।
তবে চেয়ারম্যান গিয়াস উদ্দিন দলীয়করণের কথা অস্বীকার করে বলেন, "ইউনিয়ন কৃষি কমিটির মাধ্যমে তালিকা তৈরি করা হয়েছে। আমি কৃষকদের অসুবিধার কথা শুনে ব্যাংকে গেলে সন্ত্রাসীরা আমাকে মারধর করেছে।"
কৃষি উন্নয়ন ব্যাংক চৌগ্রাম শাখার ব্যবস্থাপক এস এম মতিউর রহমান বলেন, "আমারা সাড়ে ছয় হাজার আবেদন ফরম বিনামূল্যে সরবরাহ করেছি। কিছু সুযোগ সন্ধানী যুবক আবেদন ফরম বিক্রির চেষ্টা করেছিল। আমরা তা প্রতিহত করেছি।"
তিনি জানান, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ভূর্তকির হিসাব খোলার কাজ কিছু সময় বিঘি
bdnews24