রাজশাহী, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রীড়াভাষ্যকার অধ্যাপক খোদা বখস মৃধা আর নেই।
মঙ্গলবার সকালে রাজশাহীতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিলো ৬৮ বছর।
খোদা বখ্স মৃধা বেশ কিছুদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন বলে তার জামাতা সিরাজুল আলম বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে তার অবস্থার অবনতি ঘটেলে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। নেওয়ার পথেই তিনি মারা যান।
অধ্যাপনার পাশাপাশি দীর্ঘদিন ধরে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে ক্রীড়া ভাষ্যকার হিসেবে কাজ করে আসছিলেন খোদা বখস।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে
bdnews24