২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলকুচিতে পিস্তলসহ গ্রেপ্তার ১

সিরাজগঞ্জের বেলকুচিতে এক ব্যক্তিকে পিস্তলসহ আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 05:31 AM

Updated : 24 Aug 2022, 08:01 PM

সিরাজগঞ্জ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বেলকুচিতে এক ব্যক্তিকে পিস্তলসহ আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। চন্দনগাতি গ্রামে সোমবার রাতে গ্রেপ্তার ওই ব্যক্তির নাম শাহ আলম (২৫)। ছিনতাইয়ের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ থানার উপপরিদর্শক আবু নাসের। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চন্দনগাতি গ্রামের সনাতন দাসের বাড়িতে চাঁদার দাবিতে হুমকি দেওয়ার সময় স্থানীয়রা আলমকে ধরে ফেলে। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। আলম বেশ কিছুদিন ধরে সনাতনকে হুমকি দিচ্ছিলো বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে। আলমের বাড়ি চন্দনগাতির পাশের গ্রাম গারামাশিতে। তার বিরুদ্ধে ছিনতাই ও অস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগে বেলকুচি থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.