২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলা থেকে সাবেক মন্ত্রীর অব্যাহতি

ন্যাম ফ্ল্যাট দুর্নীতি মামলা থেকে আওয়ামী লীগ নেতা সাবেক পূর্তমন্ত্রী মোশারফ হোসেনসহ নয়জনকে অব্যাহতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 07:15 PM

Updated : 24 Aug 2022, 07:58 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যাম ফ্ল্যাট দুর্নীতি মামলা থেকে আওয়ামী লীগ নেতা সাবেক পূর্তমন্ত্রী মোশারফ হোসেনসহ নয়জনকে অব্যাহতি দিয়েছে আদালত। সোমবার ঢাকার সিনিয়র বিশেষ জজ এএনএম বসির উল্লাহ এ আদেশ দেন। অব্যাহতি পাওয়া অন্যরা হলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান অজিজুল হক, কর্মকর্তা মো. এনায়েত হোসেন, মমতাজ উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, আবদুল আউয়াল চৌধুরি, নূরুল হক, ফারুখ আহমেদ ও হুমায়ুন খান। আদালতের পেশকার ইফতেখার হেসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০২ সালের ১৬ সেপ্টেম্বর মতিঝিল থানায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো (কমিশন) কর্মকর্তা গোলাম শাহরিয়ার এ মামলা করেন। এ বছরের ২৭ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা আমিরুল ইসলাম অভিযুক্তদের মামলা থেকে অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন দেন। গত ৩ ফেব্র"য়ারি এ আদালতে চূড়ান্ত প্রতিবেদনটির গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য পাঠানো হয়। সোমবার এই শুনানি অনুষ্ঠিত হয়। মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালের আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ঢাকায় ন্যাম সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের আবাসনের জন্য বনানী ও গুলশান এলাকায় ফ্ল্যাট নির্মাণ করা হয়। কিন্তু সাবেক মন্ত্রী মোশারফ হেসেনসহ রাজউক কর্মকর্তারা মিলে বেআইনিভাবে ওই ফ্ল্যাট নিজেদের পছন্দের লোককে বরাদ্দ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/০১০১ ঘ.