২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানির দাবিতে রাস্তায় বাড্ডাবাসী

পানির দাবিতে বৃহস্পতিবার প্রায় আধাঘণ্টা বিশ্বরোড অবরোধ করে বাড্ডা এলাকার বাসিন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 03:24 PM

Updated : 24 Aug 2022, 07:58 PM

ঢাকা, মার্চ ২৫ (বডিনিউিজ টোয়ন্টেেিফার ডটকম)- পানির দাবিতে বৃহস্পতিবার প্রায় আধাঘণ্টা বিশ্বরোড অবরোধ করে বাড্ডা এলাকার বাসিন্দারা। এ কারণে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকায় রাস্তার দু'পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা রাস্তা ছাড়ে। ঢাকা মহানগর পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার নূরুল আলম বিডিনিউজ টোয়োন্টফোর ডটকমকে বলেন, মধ্য বাড্ডার শতাধিক নারী পুরুষ পানির দাবিতে কুড়িল বিশ্বরোডে অবস্থান নিলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। তাদের 'বুঝিয়ে' রাস্তা থেকে সরানো হলে আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান তিনি। পানির দাবিতে গত মঙ্গলবারও মধ্য বাড্ডার বাসিন্দারা বিক্ষোভ করে। রাজধানীর আরো কয়েকটি স্থানেও পানি নিয়ে অসন্তোষ রয়েছে। বাড্ডা ইউনিয়ন পরিষদ হলেও ঢাকা ওয়াসার অর্ন্তভুক্ত। এই ইউনিয়নে মোট নয়টি ওয়ার্ড। বাড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিটি ওয়ার্ডে পানির পাম্প রয়েছে। এলাকায় দিনরাত মিলে ১২/১৪ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। কোনো সময় ভোল্টেজ থাকে না। এ কারণে পানি সংকট বড় আকার ধারণ করেছে। তিনি বলেন, "এ অবস্থা অব্যাহত থাকলে খুব শিগগিরই প্রতিটি ওয়ার্ডের জনগনকে নিয়ে আন্দোলনে নামবো।" ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদ্যুতের লোডশেডিংয়েই মূলত পানির সমস্যা। পাম্প থাকলেও পানি তোলা যাচ্ছে না। রাজধানীর কোনো জায়গায় ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হয়েছে। বাড্ডা প্রসঙ্গে চেয়ারম্যান জানান, সেখানে বর্তমান যে অবস্থা তা দ্রুত নিষ্পত্তি করতে একটি বাড়তি পাম্প বুধবার রাতে জেনারেটর দিয়ে চালু করা হয়েছে। সেখানে বিদ্যুতের সংযোগ এখন পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি। বডিনিউিজ টোয়ন্টেেিফার ডটকম/এলএইচ/কিউএইচ/পিডি/২০২৩ ঘ.