পঞ্চগড়, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাধারণ মানুষের জন্য আইনি সহায়তা নিশ্চিত করতে বিচার বিভাগ ও সংশ্লিষ্ট সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম।
তিনি বলেন, "বিচার বিভাগ পৃথক হলেও সাধারণ মানুষের জন্য আইনি সহায়তা নিশ্চিত করতে আমাদের অক্লান্ত পরিশ্রম ও অনেক পথ পাড়ি দিতে হবে।"
সোমবার বিকালে পঞ্চগড় জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান বিচারপতি এ কথা বলেন।
আইনজীবি ও বিচারকদের আইনের সাধক উল্লেখ করে তিনি বলেন, "ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা সমাজ ও দেশের কাছে প্রতিশ্র"তিবদ্ধ। বিচারকে সমুন্নত রাখতে এবং আইন প্রতিষ্ঠায় আমাদের কাজ করে যেতে হবে।
"আইনকে কোন অবস্থায় বা কোনো কিছুর বিনিময়ে বিচ্যুত করা যাবে না। তা না হলে আমাদের অভিষ্ট লক্ষে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে।"
আইনজীবিদের উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, আইন পেশা একটি মহান পেশা। এই পেশার আসল উদ্দেশ্য হল মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা। বিশেষ করে দেশের দরিদ্র মানুষ যাতে সে অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে সবার লক্ষ্য রাখা প্রয়োজন।
আইনজীবি সমিতি মিলনায়তনে এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার শওকত হোসেন, জেলা ও দায়রা জজ আবু সালেহ আহমেদ, জেলা প্রশাসক বনমালী ভৌমিক, পুলিশ সুপারিনটেনডেন্ট শাহরিয়ার রহমান, মুখ্য বিচার বিভাগীয় হাকিম দিলীপ কুমার দেবনাথ প্রমুখ।
জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক জেলা জজশিপে বিচারকের সংখ্যা বাড়ানো, আদালত ভবন স
bdnews24