ফরিদপুর, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সলিলদিয়ায় সোমবার ভোরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছে।
নিহতরা হলেন, বাগেরহাট আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ আলী (৩৫) ও বাসের সুপারভাইজার খায়রুল ইসলাম (৩০)।
মাওলানা মোহাম্মদ আলীর বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে। খায়রুলের বাড়ি বাগেরহাটের যাত্রাপুরে বলে পুলিশ জানায়।
আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা থেকে বাগেরহাটের রামপালগামী একটি যাত্রীবাহী বাস সলিলদিয়ায় বালু ভর্তি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসযাত্রী মোহাম্মদ আলী। হাসপাতালে নেওয়ার পথে খায়রুল ইসলাম মারা যান।
নূরুল ইসলাম জানান, মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৩১৫ঘ.
bdnews24