জামালপুর, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম - যান্ত্রিক ত্র"টির কারণে শনিবার সকালে জামালপুরের যমুনা ইউরিয়া সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।
ত্র"টি মেরামত করে উৎপাদনে যেতে ৩-৪ দিন সময় লাগবে বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক আহসানুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টায় কারখানার ইউটিলিটি বয়লারে লিকেজ দেখা দেয়। এ কারণে শনিবার সকাল থেকে উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
কারখানার কর্মকর্তা জানান, কারখানার প্রকৌশলীরা মেরামতের কাজ শুরু করেছেন।
যমুনা সার কারখানায় প্রতিদিন এক হাজার ৭শ' মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৬ ঘ.
bdnews24