২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ের 'বন্ধু'র হামলায় দম্পতি আহত

গুলশানে মেয়ের কথিত প্রেমিকের গুলিতে এক দম্পতি নিহত হওয়ার পর এবার কলাবাগানে সে ধরনের আরেকটি ঘটনার কথা জানিয়েছে পুলিশ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2010, 07:17 AM

Updated : 24 Aug 2022, 07:56 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানে মেয়ের কথিত প্রেমিকের গুলিতে এক দম্পতি নিহত হওয়ার পর এবার কলাবাগানে সে ধরনের আরেকটি ঘটনার কথা জানিয়েছে পুলিশ। সেখানে শনিবার এক দম্পতিকে তাদের মেয়ের 'প্রেমিক' ছুরিকাঘাতে আহত করেছে বলে পুলিশ জানায়। আহতরা হলেন- আমিনুর রহমান (৫৮) ও রোকসানা মমতাজ (৫৫)। তাদের মেয়ে ঢাকার ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির (ডিআআইটি) কম্পিউটার বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফৌজিয়া ফারিয়া বর্ষাও (২২) আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে কলাবাগান দ্বিতীয় লেনের ৮৯ নম্বরে ব্যবসায়ী আমিনুরের বাড়িতে এ ঘটনা ঘটে। 'হামলাকারী' আশরাফ পলাতক বলে পুলিশ জানায়। তিনি বর্ষার সঙ্গে একই বিভাগে পড়াশোনা করেন। পুলিশ আশরাফকে বর্ষার 'প্রেমিক' দাবি করলেও ওই তরুণীর পরিবার বলছে, বর্ষার আশরাফের সহপাঠি হলেও তাদের প্রেমের কোনো সম্পর্ক ছিলো না। অপর একটি মেয়ের প্রেমে পড়ে আশরাফ এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ কর্মকর্তা তরিক বলেন, "বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে আশরাফের সঙ্গে বর্ষার পরিচয়, এরপর দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ওই বাসায়ও তার নিয়মিত যাতায়াত ছিলো। শুক্রবার রাতে আশরাফ বর্ষার বাবার কাছে ২০ লাখ টাকা দাবি করে। কথাবার্তার এক পর্যায়ে ভোর ৫টার দিকে তাদেরকে কুপিয়ে আহত করে সে (আশরাফ) পালিয়ে যায়।" আমিনুর হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশরাফ রাতে বর্ষার সঙ্গে পড়াশোনার কথা বলে রাত ১০টার দিকে বাসায় আসে। কিছু সময় পর রাত ১২টার দিকে সে আমার কাছে ২০ লাখ টাকা চায়। এক পর্যায়ে আমি ৫০ হাজার টাকার একটি চেক দিলে সে শান্ত হয়।" আশরাফ রাতে ওই বাড়িতেই ছিলো জানিয়ে আমিনুর বলেন, "ভোরে হঠাৎ আশরাফের চ্যাঁচামেচিতে উঠে দেখি, সে আমার মেয়ের গলায় ছুরি ধরে রেখেছে। তাকে শান্ত হতে বললে সে পাল্টা বলে, ২০ লাখ টাকা না দিলে বর্ষাকে হত্যা করবে সে।" এরপর মেয়েকে উদ্ধার করতে গিয়ে আশরাফের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তারা আহত হন বলে আমিনুর জানান। তিনি বলেন, বাড়িতে শোরগোল শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে আশরাফ পালিয়ে যায়। আমিনুরের বুক-পিঠসহ শরীরের নানা স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। এছাড়া বর্ষা ও তার মা রোকসানার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। রাতে একবার আশরাফ হামলা করার পরও তাকে বাড়িতে থাকতে দেওয়ার বিষয়ে আমিনুরের বক্তব্য স্পষ্ট নয়। মেয়ের সহপাঠি হিসেবে আশরাফ প্রায়ই ওই বাড়িতে যেত বলে তিনি জানান। বর্ষা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইনস্টিটিউটে তার সঙ্গেই আশরাফের সবচেয়ে 'ভালো' সম্পর্ক ছিলো। "তবে আমাদের আর্থিক অবস্থার কারণে সে কিছুটা হীনমন্যতায় ভুগতো। বিশেষ করে কিছুদিন আগে আমাদের নতুন গাড়ি কেনার পর তাকে বেশ বিষণ