২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধীরা ঢুকে পড়তে পারে আওয়ামী লীগেও'

সদস্য সংগ্রহ অভিযানের সুযোগে যুদ্ধাপরাধীরা আওয়ামী লীগে ঢুকে পড়তে পারে বলে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করেছেন দলের যুগ্ম সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2010, 06:28 AM

Updated : 24 Aug 2022, 07:56 PM

চাঁদপুর, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদস্য সংগ্রহ অভিযানের সুযোগে যুদ্ধাপরাধীরা আওয়ামী লীগে ঢুকে পড়তে পারে বলে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করেছেন দলের যুগ্ম সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি শনিবার চাঁদপুরে দলের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করেন। সদস্য নেওয়ার ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের পরামর্শ দেন তিনি। সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন উপলক্ষে সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দীপু মনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের যে ব্যবস্থা আমরা নিচ্ছি, তাতে প্রতি পদে পদে প্রতিবন্ধকতা আসবে। আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানে তারা ঢুকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে।" একাত্তরের যুদ্ধাপরাধ বিচারে তিন সদস্যের বিচারক প্যানেল, সাত সদস্যের তদন্তকারী প্যানেল ও ১২ সদস্যের আইনজীবী প্যানেলের সদস্যদের নাম প্রকাশ বৃহস্পতিবার প্রকাশ করে সরকার। কোনো ধরনের জঙ্গি, সন্ত্রাসী, দেশদ্রোহী যেন আওয়ামী লীগের সদস্য হতে না পারে সেদিকে তীক্ষ