কুড়িগ্রাম, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে শুক্রবার সকালে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী উপজেলার চন্ডিপুর নামক স্থানে বাস চাপায় এক স্কুলছাত্রী মারা গেছে।
নিহতের নাম- রোজিনা (৮)। সে চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হানিফ এন্টারপ্রাইজ এর একটি বাস ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম আসার পথে রোজিনাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ লোকজন দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
নাগেশ্বরী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৫ ঘ.
bdnews24