২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শাওলীনের

স্কুল থেকে বাড়ি ফেরার পথে চট্টগ্রামে বাসের চাপায় নিহত হয়েছে স্কুলশিশু শাওলীন আক্তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 03:18 PM

Updated : 24 Aug 2022, 07:49 PM

চট্টগ্রাম, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুল থেকে বাড়ি ফেরার পথে চট্টগ্রামে বাসের চাপায় নিহত হয়েছে স্কুলশিশু শাওলীন আক্তার। ৬ বছরের এ শিশুটি বুধবার দুপুরে কদমতলী এলাকায় রাস্তা পর হওয়ার বাসের নিচে পড়ে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ডাবলমুরিং থানার উপপরিদর্শক নূরুল আলম। শাওলীন ব্র্যাক পথকলি স্কুলে প্রথম শ্রেণীতে পড়তো। তার বাবার নাম মোহাম্মদ নবী। শিশুটি স্কুল থেকে কদমতলী রোশন মসজিদ লেইন এলাকায় তাদের বাড়িতে ফিরছিলো বলে পুলিশ কর্মকর্তা নূরুল জানান। যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই সে মারা যায়। বাসচালক মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমআই/২১১২ ঘ.