২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান ছাড়লেন হাসান শাহরিয়ার

প্রকাশিতব্য ইংরেজি দৈনিক 'ডেইলি সান'-এর সম্পাদক পদ ছেড়ে দিয়েছেন হাসান শাহরিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 12:28 PM

Updated : 24 Aug 2022, 07:50 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকাশিতব্য ইংরেজি দৈনিক 'ডেইলি সান'-এর সম্পাদক পদ ছেড়ে দিয়েছেন হাসান শাহরিয়ার। বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''পত্রিকার সর্বোচ্চ পদ সম্পাদক। এ পদের কাজে সার্বক্ষণিক হস্তক্ষেপ করার কারণে আমি পদত্যাগ করেছি।'' গত ১৬ জানুয়ারি প্রকাশিতব্য পত্রিকাটির সম্পাদক পদে যোগ দেন হাসান। ব্যবসায়ী শিল্পগোষ্ঠী বসুন্ধরার মালিকানাধীন ইষ্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের সাম্প্রতিক কয়েকটি উদ্যোগের মধ্যে ইংরেজি দৈনিক পত্রিকা সান'র প্রকাশনা নানা কারণে আলোচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮২৫ ঘ.