২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিবির সন্দেহে গ্রেপ্তার ছয়জন কারাগারে

নগরীর ঘাটফরহাদবেগ এলাকা থেকে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে গ্রেপ্তার ছয় তরুণকে মঙ্গলবার কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2010, 01:36 PM

Updated : 24 Aug 2022, 07:48 PM

চট্টগ্রাম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ঘাটফরহাদবেগ এলাকা থেকে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে গ্রেপ্তার ছয় তরুণকে মঙ্গলবার কারাগারে পাঠিয়েছে আদালত। তাদের তিনদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে মঙ্গলবার পুলিশের আবেদনের পর কারাগারে পাঠানোর আদেশ দেয় মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদালত। একইসঙ্গে বুধবার তাদের হেফাজত শুনানির দিন ঠিক করেছে আদালত। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহানগর হাকিম বুধবার হেফাজতে শুনানির দিন ঠিক করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ওসি মহিউদ্দিন মাহমুদের উপস্থিতিতে শুনানি হবে বলে জানান নির্মলেন্দু। গ্রেপ্তারদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ ঘাটফরহাদবেগ এলাকার একটি আবাসিক ভবনের সাততলার একটি কক্ষ থেকে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে ছয় তরুণকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন